বেদের মেয়ে জোসনা' হলো বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে ব্যবসাসফল ছবি। তোজাম্মেল হক বকুল পরিচালিত ১৯৮৯ সালের ০৯ জুন ছবিটি মুক্তি দেয়া হয় প্রায় ১২০০ সিনেমা হলে। বেদের মেয়ে জোসনা ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন ইলিয়াস কাঞ্চন এবং তার বিপরীতে নাম ভূমিকায় অভিনয় করেন অঞ্জু ঘোষ (beder meye josna)।
![]() |
Beder Meye Josna || বেদের মেয়ে জোসনা |
বেদের মেয়ে জোসনা চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করেন আবু তাহের। এই ছবিতে মোট এগারো গান রয়েছে। ছবির পরিচালক তোজাম্মেল হক বকুল নিজেই এই এগারো গানের মধ্যে দশটি গানের গীত রচনা করছেন । এই চলচ্চিত্রের গানের অডিও ক্যাসেট মুক্তির পর এক মাসের মধ্য এক লাখ কপি বিক্রি হয়েছিল যা বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে আর একটি রেকড। ছবির বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে গানটি বিপুল জনপ্রিয়তা লাভ করে। এছাড়া হাসান মতিউর রহমানের লেখা, মুজিব পরদেশীর কন্ঠে গাওয়া 'আমি বন্দি কারাগারে' গানটি এখনো জনপ্রিয় (beder meye josna bangla)।
ছবিটি এতই জনপ্রিয়তা পায় যে, পরবর্তীতে এটি ভারতের পশ্চিমবঙ্গে পুননির্মাণ করে মুক্তি দেওয়া হয়। মোট ২০ লাখ টাকা নির্মাণ ব্যয়ের বিপরীতে ছবিটি আয় করেছিলো মোট ২২ কোটি টাকা ৫০ লক্ষ টাকার মতো, যেটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বেশি আয় করা সিনেমার রেকর্ড যা এখনো অক্ষুণ্ণ রয়েছে (beder meye josna beder meye josna)।
এক নজরে Beder Meye Josna || বেদের মেয়ে জোসনা এর তথ্যাদিঃ
ছবি : Beder Meye Josna (বেদের মেয়ে জোসনা)
পরিচালকঃ তোজাম্মেল হক বকুল।
প্রযোজকঃ আব্বাস উল্লাহ শিকদার।
রচয়িতাঃ তোজাম্মেল হক বকুল।
শিল্পীঃ ইলিয়াস কাঞ্চন, অঞ্জু ঘোষ, প্রবীর মিত্র, সাইফুদ্দিন, শওকত আকবর, রওশন জামিল, দিলদার প্রমুখ।
সুরকারঃ আবু তাহের।
চিত্রগ্রাহকঃ জাকির হোসেন।
নির্মাণব্যয়ঃ ২০ লক্ষ টাকা।
ছবি মুক্তির তারিখঃ ০৯ জুন ১৯৮৯ সাল।
আয়ঃ ২২ কোটি ৫০ লক্ষ টাকা।


0 Comments