Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

Bangla Movie Aynabaji - আয়নাবাজি।

aynabaji movie ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত অপরাধধর্মী থ্রিলার একটি বাংলাদেশী চলচ্চিত্র ছবিটি  পরিচালনা করেছেন অমিতাভ রেজা চৌধুরী ও প্রযোজনা করেছেন কনটেন্ট ম্যাটারস লিমিটেড। এছাড়া ছবির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন গাউসুল আলম শাওন  অনম বিশ্বাস (bangla movie aynabaji)। 

Bangla Movie Aynabaji

২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর মুক্তি পেয়ে বাংলাদেশী চলচ্চিত্রে ইতিহাসে রেকড গড়ে 'আয়নাবাজি-aynabaji'। এই সিনেমাটি ঢালিউডের সর্বোচ্চ আয় করা ১০ টি সিনেমার মধ্যে একটি। ২০১৬ সালে মুক্তি পাওয়া অমিতাভ রেজা পরিচালিত এই সিনেমাটি চলচ্চিত্রপ্রেমীদের মাঝে তুমুল সাড়া জাগিয়েছিলো। থ্রিলারধর্মী এই সিনেমাতে মূল চরিত্রগুলোতে অভিনয় করেন চঞ্চল চৌধুরী, নাবিলা এবং পার্থ বড়ুয়া (aynabaji movie)। 

সিনেমাটি ২০১৬ সালের ১৭ মে কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। পরবর্তীতে ২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাগ্রহে মুক্তি দেয়া হয়। এছাড়াও ছবিটি ২০১৬ সালের নভেম্বরের ১২ থেকে ১৫ তারিখে মানহেইম-হেইডেলবার্গ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মোট ৪ বার প্রদর্শিত হয় (aynabaji hoichoi)। 

সিনেমাটি মেরিল-প্রথম আলো পুরস্কারের জন্য মোট ৬টি ক্যাটাগরিতে মনোনীত হলেও সেরা পরিচালক, সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী এই ৩টি ক্যাটাগরিতে পুরস্কার লাভ করে ।

২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত সাড়া জাগানো এই সিনেমার মধ্যে যে জিনিসটা সবার নজর কেড়েছে তা হলো  ছবিটিতে আমাদের প্রিয় রাজধানী শহরের বর্ষা চিত্র সুন্দর ভাবে উপস্থাপন। অনেক পরিচালক মনে করেন দেশের বাইরে শ্যুটিং করলেই বুঝি ছবি হিট। এই ছবির মাধ্যমে পরিচালক সুনিপুণভাবে ক্যামেরা শ্যুট দক্ষতার মাঝেই বুঝিয়ে দিয়েছেন বাংলাদেশের প্রকৃতি সত্যিকার অর্থে কতটা অপরূপ সৌন্দর্যের পসরা সাজিয়ে নিজ মহিমায় উদ্ভাসিত হয়ে উঠতে পারে! পরিচালক ঢাকা শহরের বর্ষা বন্দনার রূপচিত্র ধারণে মোটেও কার্পণ্য করেনি এই সিনেমাটিতে (aynabaji full movie watch online) ।

একটি চরিত্র কিভাবে সময় ভেদে, প্রয়োজন ভেদে বিভিন্ন চরিত্রে অংশ নিতে পারে তারই বাস্তব উদাহরণ এই সিনেমাটি। দেশের বর্তমান প্রেক্ষাপটে মানুষের ভিতরের রুপ গুলি তুলে ধরা হয়েছে এই সিনেমাটিতে।

সর্বশেষ, ছবিটির কাহিনী ঠিক দর্শকদের আকর্ষণকে প্রতিটা মুহুর্তেই ধরে রাখার মতন। কীভাবে একজন ভোলা ভালা, সাদাসিধে বেশধারী ক্রিমিনাল আমাদের চারপাশে ঘুরে বেড়ায় তার বাস্তব প্রতিচ্ছবি স্পষ্ট ফুটিয়ে তোলা হয়েছে আয়নাবাজির ‘আয়না’ চরিত্রের মাধ্যমে। এ যেন মানুষের মাঝে ভালো এবং মন্দ দুটো দিকেরই নিদর্শন উন্মোচন করে।

একনজরে Bengali movie - aynabaji আয়নাবাজি

পরিচালক: অমিতাভ রেজা চৌধুরী

প্রযোজক: কনটেন্ট ম্যাটারস লিমিটেড, হাফ স্টপ ডাউন

চিত্রনাট্যকার: গাউসুল আলম শাওন ও অনম বিশ্বাস

অভিনয়শিল্পী: চঞ্চল চৌধুরী, নাবিলা, পার্থ বড়ুয়া

সুরকার: অর্ণব, হাবিব ওয়াহিদ, ফুয়াদ আল মুক্তাদির, চিরকুট

আবহ সংগীত: ইন্দ্রদীপ দাশগুপ্ত

চিত্রগ্রাহক: রাশেদ জামান

মুক্তি: ৩০ সেপ্টেম্বর ২০১৬

দৈর্ঘ্য: ১৪৪ মিনিট

নির্মাণব্যয়: দুই কোটি টাকা

আয়: ৩ কোটি টাকার বেশি


যারা ব্যস্ততায় বা অন্য কোন কারণে সিনেমাটি এখনও দেখেননি বা দেখার সুযোগ হয়নি তারা aynabaji movie download করে অথবা অনলাইনে অবশ্যই সিনেমাটি  দেখবেন আশা করি (aynabaji full movie watch online)। ধন্যবাদ।




Post a Comment

0 Comments